দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘ ৪৫ দিন পর পুনরায় চিকিৎসাসেবা চালুর অনুমতি পেয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হাসপাতালটির লাইসেন্স ফেরত দিয়ে সেবা কার্যক্রম পুনরায় চালুর অনুমোদন দিয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এ অনুমতি দেওয়া হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে হাসপাতালের কার্যক্রম পুনরায় চালুর বিষয়টি জানানো হয়েছে।
আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইসেন্স ফেরত পাওয়ায় মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে বহির্বিভাগ, অন্তঃবিভাগ, জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম পুনরায় চালু হবে।
লাইসেন্স ফিরে পাওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সেবাগ্রহীতা, রাজনীতিবিদ, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাক্টিভিস্ট, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারা।
এছাড়া বিভিন্ন সময়ে আদ্-দ্বীনের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দেওয়া ব্যক্তি ও সংগঠনগুলোর প্রতিও ধন্যবাদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এমএস/